Tuesday, March 6, 2018

শুধু তোমাকে,

শুধু তোমাকে,
লেখনিতে : হিমু

তুমি রামধনুর বুকে এক তিল মেঘ,
পাখি ডাকা ভোরে সবুজের দেশ ,
তুমি ধূসর মরুয় বৃক্ষের ছায়া ,
হৃদয়ের গভীরের সুশীতল মায়া ।

তুমি রোদেলা দুপুরে সূর্যের হাঁসি,
পড়ন্ত বিকেলের প্রেম বাঁশি,
তুমি গোধূলির আকাশে শঙ্খচিল,
টিয়ার শরীরের একরাশ নীল ।

তুমি নিশ্চুপ রাতের চাঁদ,
অস্ফুট ভালোবাসার সুনিপন ছাদ ,
তুমি দশিনা বাতাসের উত্তাল প্রবাহ,
নিশীত রাতের নিশাচর গ্রহ ।

তুমি সকালের একটি ঘাস,
হৃদয়ের গহীনের উত্তাল নিঃশ্বাস,
তুমি অব‍্যক্ত হাজার কবিতা,
কল্পনার রাজ‍্যের রূপকথা  ।

তুমি হলুদাভ শরিষার মাঠ,
লালে লালে শোভিত পদ্মের ঘাট,
তুমি মৌমাছি আর ভ্রমরের খেলা,
প্রেম সাগরের উত্তাল মেলা ।

তুমি রৌপ্যের নুপুরের নিক্কন,
বুকের মাঝের একরাশ টান,
তুমি ঘূর্ণিঝড়ের উত্তাল প্রলাপ,
আমার ছন্দহীন গল্পের নিরন্তন বিপ্লব  ।




No comments:

Post a Comment