Tuesday, March 6, 2018

বসন্ত বিলাস

বসন্ত বিলাস
লেখনিতে : হিমু

 এ ভূবনে হাঁটলে তুমি কুয়াশা মেখে পায়,
বাজিয়ে বেনু ,নাচিয়ে ধেনু চললে সবুজ গাঁয় ।
পথের ধূলি,রাঙিয়ে তুলি ,আঁঁকলো তোমার ছবি,
তোমার ডাকে,জুঁই শাখে ,সাজলো সোনার রবি   ।

এই সকালে,সবুজ ডালে,লাগলো বুঝি আগুন,
গান বেধেছি,সুর সেধেছি আসলো সাধের ফাগুন,
প্রেমের রাজ‍্যে লাগলো দোলা,প্রনয় কাব‍্য রইলো তোলা,
নৃত্য তালে,কাব্য ছলে,ডাকছি তোমায় দুয়ার খুলে ।

সজনে ডালে,শ্বেত ফুলে, নাচলো শ‍্যামা ডানা মেলে,
নগ্ন আঁখি,খোলা রাখি,চাইছি আমি অপলকে
কৃষ্ণচূড়ার আগুন দেখে,শিমুল ফুটলো পাকে পাকে,
সেই বসন্তে,এই প্রভাতে,কুয়াশা মেয়ে নামলো হেসে ।

ফুটলো বকুল,জাগলো মুকুল,ডাকলো কোকিল সবুজ শাখে,
হাজারি গোলাপ,করে বিলাপ,বসন্তেরি লোহিত স্রোতে,
সূর্যমুখী, সুজন-সখী,সাজলো সবাই প্রেম কাননে,
বাজলো ঘুঙুর, নাচলো নূপুর,মাতলো গানে, সেই স্বপনে ।

দক্ষিণ পবণ,করিল আপন, উড়লো ভ্রমর কুমড়ো ফুলে,
সাঁজলো রানী,বাধিয়া বেনী, থাকলো গাদা কোকড়া চুলে,
নেতানো লতা,বললো কথা ,সজীব হয়ে কানে কানে,
শিমের ডালে ,ফিরলো বসন্ত, লাগলো জোয়ার প্রানে মনে ।




No comments:

Post a Comment