সবাইকে বসন্তের শুভেচ্ছা ও বসন্তের বন্দনায় একটি কবিতা ।
শিরোনাম : বসন্ত
লেখনিতে : হিমু
তুমি এসেছ বলে,শরিষার ক্ষেতে হলুদের মেলা,
প্রতি ফুলে ফুলে মৌমাছি আর ভ্রমরের খেলা,
তুমি এসেছ বলে, লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে,
ক্ষনে ক্ষনে তাই সবুজ শাখে কহুকহু রব উঠছে ।
তুমি এসেছ বলে গাঁদা বনে অজস্র ফুল ফুটছে,
জীর্ণ ডালে লুকিয়ে লুকিয়ে আমের মুকুল জাগছে,
তুমি আসলে বলে,সবুজ বনে সমীরণ ওই উঠছে,
মাঘের শীতের উত্তাল কাপুনি আজ যে শুধু টুটছে ।
তুমি আসলে বলে ,কুমড়ো বনে, নতুন পাতা সাজছে,
ন্যাতানো শাকে,দিকে দিকে,ফুলের মেলা বসছে ।
তুমি আসলে বলে, সুপ্ত প্রণয় বারে বারে তাই জাগছে,
বসন্তী সাজে কপোত কপোতি স্বর্গীয় হাসি হাসছে ।
তুমি আসলে বলে ,প্রানের মেলায় নব জোয়ার উঠছে,
পিঠার গন্ধে আবার বুঝি সেই ঐতিহ্য ফিরছে ।
তুমি আসলে বলে হলুদ খামে সবুজ চিঠি থাকছে,
কল্পলোকের উদার প্রান্তর স্বপ্নের বীজ বুনছে ।

No comments:
Post a Comment