Tuesday, March 6, 2018

বীর

শিরোনাম : বীর
লেখক: এস,এম ,আসাদুল্লাহ (হিমু)

এ ধরা রাখিবে মনে ,হইবে যখন বিজয়ী,
যুগ যুগান্তর থাকিবে হয়ে তুমি এ ধরনীর,
তোমার হস্তে তোমার গল্প হয় যে লেখা বীর,
যুগ যুগান্তর ছুটিও তুমি হয়ো নাক স্থির ।

ব‍্যর্থতার গ্লানি মুছে আঁক নতুন স্বপ্ন,
এ ধরনী শুধু তোমার, সবি তোমার লগ্ন,
ক্লান্তি শেষে এবার তবে শূন‍্য হতে শুরু,
বীরভাগ্য বসুন্ধরা এটাই মন্ত্রের গুরু ।।

একটু তুমি ব‍্যর্থ হয়ে থামবে কেন বলো ?
বলি বারুদ ফাটলে তবে বাহির হয় যে আলো ।
তোমার ভূবনে তুমি রাজা, করবে তুমি রাজ,
তোমার মস্তক শুধুই তোমার, থাকবে তাতে তাজ ।


No comments:

Post a Comment