Tuesday, March 6, 2018

ভালোবাসা

ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও সেই কবিতা যেটার প্রতি আগ্রহ সবার একটু না ,অনেকখানি বেশি ।

শিরোনাম : ভালোবাসা
লেখক : এস এম আসাদুল্লাহ (হিমু)

ভালোবাসা সে তো প্রবল উদারতা,
স্বপ্নের ক্ষেতে স্বপ্নময় রূপকথা,
বিস্তার তাহার আকাশ হতে পাতাল অবধি,
সে তো ভাঁটাহীন নদে স্রোত নিরবধি ।

রাগ,অভিমান মিশ্রিত সে শব্দখানি,
জরাহীন পথে শুধু হাতছানি,
হাজার বছর ,সে পথে, হাঁটতে ইচ্ছে হয়,
যুগে যুগে এসেছে, তাহা, হয়ে অক্ষয় ।

কত রাজা জয় করে ,অঢেল সম‍্রাজ‍্য,
কত জন পারে বলো ,কাপাতে ,তপ্ত সে মঞ্চ ?
কত জন বলে, পেয়েছি তারে,
সত‍্যি কি দেয় ধরা, হৃদয় নিংড়ে ?

কত সিংহন সমুদ্র,ব‍্যাটলিক সাগর,
নদী মিলনহীন প্রান্তরে নিশ্চুপ প্রহর,
শত কোটি ঢেউ এর মাঝে, একটি ঢেউ,
আপনার ,শুধু আপনার,করে রাখে কেউ ।


No comments:

Post a Comment