Tuesday, March 6, 2018

জীবনানন্দ স্তুতি

শিরোনাম : জীবনানন্দ স্তুতি
(জীবনানন্দ দাদাকে উৎসর্গ করে তার জন্মদিনে তার স্তুতি )
লেখনিতে : হিমু
নাটোরের পথে পথে হেটেছো তুমি হাজার বছর,
বনলতা সঙ্গী ছিলো প্রতিটি প্রহর ,
হাজার বছরের হন্টন জগত আজও জাগ্রত,
তবুও কবিহীন প্রান্তরে সে কবিতা নিস্তব্ধ ।

ধানসিঁড়ি নদী আজ মৃত প্রায়,
কোন ঘুঙুর দেখি না কিশোরীর পায়,
ফনীমনষার ঝোপে দেখি না দোয়েল পাখি
বেহুলার নৃত্য ছবি বলো কেমনে আঁকি ?

সেই জনাকীর্ণ রাস্তায় বসে না কেউ,
দারুচিনি আছে, তবুও তাতে, আছড়ে না ঢেউ,
হাজার কবি বলে বাংলাকে ভালোবাসি,
কতজন বলে বলো, বাংলায় যেন আবার আসি ?

তোমার তুলনা তুমি, সে হৃদয় শুধুই চুমি
দোয়া মাঘী থাকো তুমি ভালো,ছড়াও দ‍্যুতি হয়ে সম আলো ।
তোমার হন্টন জগতে একটু হাঁটতে দিও,
 দাদা,শুধু তুমি হৃদয়ের ভালোবাসা নিও ।



No comments:

Post a Comment