Tuesday, March 6, 2018

ছোট গল্প : স্বপ্ন

ছোট গল্প : স্বপ্ন
লেখনিতে :হিমু

অনিকেত রহমান তার বিছানায় । আগের লেখায় বলেছিলাম তিনি পেশায় একজন ডাক্তার । অবশ্য তার  স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার । তাই তিনি সায়েন্স ও ফিকশন পছন্দ করতেন । মাঝে মাঝে তিনি জাফর ইকবাল স‍্যারের বই পড়তেন । আজ ও পড়ছেন কিন্তু কান্ত হয়ে খানিক বাদেই তিনি ঘুমের দেশে । বইটি তার বুকের উপর ।
দেখছেন আলোকিত চারপাশ । ওয়ারলেস ভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে সারাবিশ্বে । দেখলেন সৌর শক্তি ধরে রাখার এক অভিনব কৌশন । ঘুড়ির মত কয়েক শতকোটি বস্তু আকাশে উড়ছে এবং সূর্য হতে শক্তি সঞ্চয় করে একটি প্লান্টে পাঠাচ্ছে ।
আরও দেখলেন তার স্ত্রী অবন্তিকা আমেরিকার রাষ্ট্রদূত  । তিনি আটোমোবাইল সাদৃশ‍্য বস্তু নিয়ে ভোরে আকাশ পথে রওনা হয়েছেন আমেরিকায় অফিস করতে  । বড় ছেলে নন্দন চলেছে Oxford এ বাংলাদেশ হতে তার নিজস্ব  বায়ু চালিত বাইসাইকেল নিয়ে । ছোট ছেলে বিল্টু বায়না করছে সামার ভ‍্যাকেশনে বাবার সাথে চাঁদে ঘুরতে যাওয়ার । এছাড়াও বিল্টুর স্কুল বাস চালাচ্ছে একটি ন‍্যানোরোবট যেটি কিনা ইলেকট্রনিক মাইক্রোসকোপে ও দেখা যাচ্ছে না । অনিকেত রহমান সকল অপারেশন সারসেন ও সেই জাতীয় ন‍্যানোরোবট দিয়ে ।
দেশের প্রতিরক্ষা ব‍্যবস্থার আস্থা হয়ে উঠেছে রোবট । একজন সেনা কর্মকতা দেশ প্রতিরক্ষায় যথেষ্ট হয়ে উঠেছেন । ভাইরাস যুদ্ধের দিন শেষে এসেছে জাত সংরায়নের মাধ্যমে সৃষ্ট হাইড্রোজেন বোমা তৈরির গাছ । পাতাল থেকে আকাশ পর্যন্ত ওইফাই চাদরে মোড়া । সাইবার যুদ্ধের বদলে বিশ্বে চলছে কৃত্রিম উপগ্রহ বিনাশ এর যুদ্ধ অবিরত । হ‍্যাকার রা হ‍্যাক করছে স‍্যাটেলাইট ।


হঠাৎ এলাম বেজে উঠল ,স্বপ্ন শেষ হল,অনিকেত চললেন কর্মস্থলে ।

থেকে গেল অবন্তিকা,নন্দন ও ভবিষ্যত বিশ্ব ।





No comments:

Post a Comment