Tuesday, March 6, 2018

ট‍্রাফিক জ‍্যাম ।

ছোট গল্প ঃ ট‍্রাফিক জ‍্যাম ।
লেখক : হিমু
কোন এক কর্মব‍্যস্ত শহর । জীবনের চাঞ্চল্য সময়ের গতিকে হার মানাতে চাই । তাই দুর্গন্ধ ময় বাতাস আর কালো ধোয়া শহরটির নিত্য সঙ্গী ।
সে শহরে ও সকাল আসে ।
সে শহরের একজন অনিকেত । ছিপছিপি গড়নের ছেলে । বিড়ালের মত ঘোলা চোখ তার। চোখে চশমা । শহরের লোকাল বাসে সে । জানালার কাচ দিয়ে শহরের সকালের সোনা রোদ ঠিকরে পড়ছে তার শরীরে । বাসে দাড়িয়ে আছে অনেক মানুষ। হঠাৎ রেড লাইট জ্বলে উঠল ।সব লোকাল বাস থেমে গেল । পাশের বাসের দিকে তার দৃষ্টি গেল । সে দেখল এলোকেশ চুল,দুটি কালো আখি,কৃষ্ঞ বরন মুখ । ঠিক যেন পাওয়ালি দাম ।  মনে মনে গাইল সে "কৃষ্ঞ কলি আমি তারে বলি দেখেছি তার কালো হরিণ চোখ"। মনের কোথাও হতে সে হালকা টান অনুভব করল । চোখ ফিরাতে চাইলেও মন ফিরল না । ঠিক যেন মহা আকাশের কৃষ্ঞ গহবর তাকে গিলে ফেলল । সে সম্মোহনি ক্ষমতা উপেক্ষা করা ছিল তার সাধ‍্যের অতীত ।
 ট‍্রাফিক জ‍্যাম থামল কিন্তূ হৃদয়ের প্রলয় থামল না । অনিকেত পেশায় ডাক্তার । সদ্য এম,বি,বি,এস পাশ করেছে সে । তার চেম্বার এ সে  
দেখল সেই কালো চোখ, সেই কৃষ্নকলি আর বিষন্ন অবয়ব ।
মেয়েটার নাম অনীতা । আদর করে সবাই ডাকে অনু বলে । যাইহোক সেই মেয়ে কয়েক দিন ধরে ভীষন অসুস্থ । রোগ সারছে না । অবশাদ লাগছে । ডাক্তার হিসেবে অনিকেত কয়েকটি টেস্ট দিল  । এক পর্যায়ে  অনুর রক্তে Hlv ধরা পড়লো । অনিকেত এই কৃষ্নকলির সাক্ষাৎ কে এমনভাবে প্রত‍্যাশা করে নি । অনিকেত হৃদয়ের গভীরের টান হতে জানতে চাইল অনীতার কাহিনী । অনীতা বলল "যা হওয়ার তা হয়েছে । আপনি জেনে করবেন কি ? আমাকে আমার মত শেষ হতে    দিন ।"
অনিকেত সাহেবের গুপ্তভাবে গড়ে উঠা সুপ্ত প্রেম রাজ‍্য হঠাৎ ধূসর হল । অনুর মাথায় একটি হাত রেখে বলল "ভেঙ্গে
পড়বেন না প্লিজ  । জানেন এটি সুপ্তভাবে আপনার শরীরে আছে । হয়তো এভাবেই ১০ বছরের অধিক সময় বাচতে পারেন । প্লিজ বলুন না এটা অপনাকে গ্রাস করল কিভাবে ?" তখন অনীতা অশ্রুশিক্ত চোখে সড়ক দুর্ঘটনায় পড়ে জরুরী প্রয়োজনে রক্ত কেনার কাহিনী বলল ।
সত্য মিথ্যা যাচাই করতে না চেয়ে অনিকেত অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকালেন ।
অনীতা দুঃখের মাঝেও একটি কৃত্রিম হাসি দিল ।
কৃপন সে হাসি অম্লান হয়ে থাকল ।
অনিকেত রহমানের সুপ্ত প্রনয় গুপ্তই রয়ে গেল ।
অনীতা চলে গেলেন ,থেকে গেল ট‍্রাফিক জ‍্যাম,অনিকেত রহমান আর কিছু স্মৃতি ।

অবশ্য অনিকেত তার পরে সুস্থ blood স‌ংগ্রহে সংগঠন গড়লেন ও অনীতা কে খুজতে থাকলেন কাজের মাঝে ।


No comments:

Post a Comment