শিরোনাম : পরীবৎ/ হুর
লেখনিতে : হিমু
স্বপের রাজ্যে হইলো গমন,
নীরবে নিভৃতে ফুটিলো কানন,
নির্ঘুম জবা সম প্রতিটি প্রহর,
মনে মোর বহিছে ঝর্নার লহর ।
তুমি আধবাঁকা চাঁদসম জাগিয়া একা,
ছায়াপথে আঁকিছো অনিন্দ্য রূপকথা,
আশেপাশে কৃষ্ণগহবর,করিছো নিহারণ
সূর্যের ছায়া দিল তব স্বার্নালী বরণ ।
সে বাকযন্ত্রে উঠে কোকিলের গান,
পরীবৎ,সেই অমৃতে মোর মন হরন,
অসূর্যস্পর্শা,তুমি নিশাচর থেকো,
তারাসম হয়ে আলোক ছড়াইয়ো ।
ছড়ানো সে আলোকে হোক দৃষ্টিপাত,
কেটে যাক নির্ঘুম অজস্র রাত,
অঙ্গাত,অক্ষত বাসনার অব্যক্ত রাতে,
নিথর দেহ লুটাক তব সে নীশিতে ।
স্বপ্ন,নিশীত,তুমি,আমি আজি সব এক,
মনের সম্রাজ্যে নিস্তব্ধে তারি অনুরাগ,
রাজা,রানী,সম্রাজ্য সবি কল্পনায়
হিমাংশুর জ্যোতি স্পর্শ করে হিমালয় ।
নাহি দেখি তিব্বত, নাহি দেখি সিদ্ধু,
নাহি স্পর্শী পারাবার, নরওয়ের সূর্য,
বনহরিনী সাথী তুমি যে অমৃতলোকে
লাগে বলো কি আর সেই নিশীথে ?
শোভাশিনী, আমি জানি তুমি বড় খুসি,
প্রিয়ংবদা তব সে বদনে ফুটিছে অনঘ হাসি,
হাসিমাখা ওষ্ঠের নিদাঘ চুম্বনে,
বারে বারে বিপ্লব বহে স্বপনে ।।
লেখনিতে : হিমু
স্বপের রাজ্যে হইলো গমন,
নীরবে নিভৃতে ফুটিলো কানন,
নির্ঘুম জবা সম প্রতিটি প্রহর,
মনে মোর বহিছে ঝর্নার লহর ।
তুমি আধবাঁকা চাঁদসম জাগিয়া একা,
ছায়াপথে আঁকিছো অনিন্দ্য রূপকথা,
আশেপাশে কৃষ্ণগহবর,করিছো নিহারণ
সূর্যের ছায়া দিল তব স্বার্নালী বরণ ।
সে বাকযন্ত্রে উঠে কোকিলের গান,
পরীবৎ,সেই অমৃতে মোর মন হরন,
অসূর্যস্পর্শা,তুমি নিশাচর থেকো,
তারাসম হয়ে আলোক ছড়াইয়ো ।
ছড়ানো সে আলোকে হোক দৃষ্টিপাত,
কেটে যাক নির্ঘুম অজস্র রাত,
অঙ্গাত,অক্ষত বাসনার অব্যক্ত রাতে,
নিথর দেহ লুটাক তব সে নীশিতে ।
স্বপ্ন,নিশীত,তুমি,আমি আজি সব এক,
মনের সম্রাজ্যে নিস্তব্ধে তারি অনুরাগ,
রাজা,রানী,সম্রাজ্য সবি কল্পনায়
হিমাংশুর জ্যোতি স্পর্শ করে হিমালয় ।
নাহি দেখি তিব্বত, নাহি দেখি সিদ্ধু,
নাহি স্পর্শী পারাবার, নরওয়ের সূর্য,
বনহরিনী সাথী তুমি যে অমৃতলোকে
লাগে বলো কি আর সেই নিশীথে ?
শোভাশিনী, আমি জানি তুমি বড় খুসি,
প্রিয়ংবদা তব সে বদনে ফুটিছে অনঘ হাসি,
হাসিমাখা ওষ্ঠের নিদাঘ চুম্বনে,
বারে বারে বিপ্লব বহে স্বপনে ।।
No comments:
Post a Comment