Tuesday, March 6, 2018

আমার কিছু মুহূর্ত

আমার কিছু মুহূর্ত
লেখনিতে : হিমু

বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া,সাথে আকাশ থেকে কয়েক খন্ড বরফ টুকরা নামছে,আকাশের গমগম শব্দ,আলোর ঝলকানি,মনে হল আকাশে হাজার কোটি টিউব লাইট জ্বলছে, এককথায় বৈরী আবহাওয়া । আষাঢ় না হইলে ও রবী ঠাকুরের দুই লাইন মনে পড়ে গেল :
"নীল নবঘনে আঁষাঢ় ও গগনে তিল ঠাই আর নাই রে,
ওগো আজ তোরা যাসনে ঘরের ও বাহিরে"  ।
কি আর করার, বাহির হয়েছি তো অনেক আগেই, রুমে ভিরবার আকুতি তো প্রানের ভিতর নিশপিশ করে উঠছে ।
মনকে শক্ত করতে আর দুলাইন মনে করলাম "
মেঘ দেখে কেউ করিস না ভয়,
আড়ালে তার সূর্য হাসে" ।

কিন্তু যে বিশ্বে প্রতি আট সেকেন্ডে বজ্রপাতে একজন মারা যায় সেখানে আমি কতটুকু নিরাপদ এমন প্রশ্ন তাড়া করলে ভয়টা আরও বেড়ে গেল । ব্রিটিশ সরকারের একটা কর্ম মনে পড়ে গেল ,তারা বজ্র নিরোধক ওয়াল (পিন) পুতে রাখছিল কিন্তু আমরা স্বার্থলোভী বাঙালি রা সেটা চালান করলাম বাহিরে । নিরাপত্তার প্রশ্নে আবার ও পিছনে রয়ে গেলাম ।
এক ভাইয়ের সাথে আলাপ চারিতায় উঠে আসল এই পিনের মাধ্যমে নাকি আমরা বজ্রশক্তিকে কাজে নাগিয়ে ভবিষ্যতে ইউরোনিয়াম পেতাম । জানিনা এটি কতটা সত্য কিন্তু বুঝলাম অনেক কিছুই হারিয়েছি । যাওয়ার পথে এক স্টলে আশ্রয় নিলাম,ভদ্রতার খাতিরে এক কাপ চা আর মিষ্টি সিংড়া খাইলাম । গায়ে পানির ছিটা লাগছে বলে বিক্রেতা দোকানের ভিতরে আসার আমন্ত্রণ জানাল ।হৃদয় নিংড়ানো আন্তরিকতা সত্যি মন ছুইল । শুননাম অনেক ইতিহাস ,অনেক গল্প ।হঠাৎ দমকা হাওয়া  জোরে আসল । ভাবলাম চালটা পড়বে মাথার উপর ।একটু একটু মরনের ভয় ও হয়েছিল ।স্রোষ্টাকে কে একটু স্বরণ করলাম ।
 বলতে ইচ্ছে হল
"বৈশাখেরি রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পাল আরও ছিড়ে যায় "
 মনকে ভুলাতে মনে মনে গাইলাম "আজও ঝর ঝর মুখরিত বাদল ও দিনে"। তবুও কাজ হল না ।  সন্ধ‍্যা আকাশে মেঘের ঝলকানিতে মেসের এক সঙ্গীর সন্ধান মিলল সেই দোকানে । তাই আর ভাবতে হল না "আকাশ অত মেঘলা যেও নাক একলা"।
বৃষ্টি কমলো ,চললাম দোকলা মানুষ মেস এর পথ ধরে । সঙ্গী হয়ে বৈরী বাতাস আর বজ্রধ্বনীর ।
ঠিক যেন "ভয় কি মরনে ,নাপিত ও সংগ্রমে,মাতঙ্গী নেচেছে আজ সমর ও অঙ্গে "

ভূবন বড়ই বিচিএ আমি যেখানে মরনের ভয়ে কাতর,সেখানে মূয়ূর প্রিয় সঙ্গী র প্রীতি লাভের পতীক্ষায় । হয়তো অনেক ময়ূর বিরহে আছে নজরুলের ভাষায় বলবে "শাওন ও রাতে যদি স্মরনে আসে মোরে,বাহিরে ঝড় ও বহে হৃদয়ে বারি ঝরে"। হৃমায়ূন আহমেদ স‍্যারের ভক্তরা শাওনকে নিয়ে টানাটানি না করে হয়তো বলবে "যদি মন কাঁদে, চলে এস এক বরষায়" কিমবা দেব এর মত রিমঝিম ধারায় মন হারাবে ।  আর গিটার ভক্তরা হয়তো সুর তুলবে "বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে----"কেউবা আল্লাহ কে ডাকবে ,কেউবা ঝড়ের দেবতা মধূসুদনকে ডাকবে আর কবি হলেই জসীম সাহেবের পল্লী বরষা আবৃত্তি করবেই । হয়তো কেউ বলবে "পাগলা হাওয়ার বাদল দিনে ,পাগল আমার মন নেচে উঠে"। আর রোমাঞ্চ যাদের প্রিয় তারা হয়তো আবার হঠাৎ বৃষ্টি সিনেমা টা দেখবে ।



No comments:

Post a Comment