Tuesday, March 6, 2018

বৌ বিচিত্রা

হাসির কবিতা : বৌ বিচিত্রা
লেখক : হিমু

আজকে আমি বলছি,
একজনেরি কথা,
নিরবে সে চোখ মুছবে,
বুঝবে তোমার ব‍্যথা ।

তোমার সাথে রাগ করবে,
গালি দিবে শত শত,
তোমার জন্য আধার রাতে,
চোখ মুছবে তত ।

কারর প্রতি দায়িত্ববোধ,
বাড়বে যখন তোমার,
শাসিবে তোমায় কাছে পেতে,
জয় করিতে অধিকার ।

তোমার সাথে চোখ মিলিয়ে,
মৃদু হাসি দিবে ,
তাহার কথাই ভুলিয়ে ভালিয়ে,
তোমায় নিজের করে নিবে ।

কাজ শেষে ক্লান্তি শেষে,
বসবে যখন পাশে,
খুটি নাটি সবার গল্প,
বলবে হেসে হেসে ।

রাগবে যখন সে,
তখন তুমি থেক চুপ,
নইলে কিন্তূ খুটি নাটিতে,
বেধে যাবে খুব ।

উৎসব যখন আসবে,
তখন বলবে  ভারি করে গাল,
পাশের বসার ভাবিরে সাহেব
শাড়ি দিয়েছে কাল ।

তোমার মত গোবর গনেশ
দুনিয়াতে নাই,
তোমার ঘর করি,
আমি ভাল তাই ।

বোন মার সাথে ঝগড়া বাধাবে,
মন মালিন‍্য করবে বারবার,
তিক্ত হয়ে, বিরক্ত হয়ে,
করবে তুমি চিৎকার ।
তখন তুমি নিরবে নিভৃতে,
তার পক্ষ না নিও,
নায‍্য কথা বলিও,
সে যদি রাগেও ।
তিক্ত কন্ঠে ,দ্বরাজ গলায়,
শাসাবে তোমায় জানি,
তোমার প্রতি দিবা রাএ,
টর্চার চলবে মানি ।
তবুও তখন তুমি,
দৃঢ় হাতে ধরিও হাল ,
সিংহ পুরুষ হয়ে,
গড়িও সংসারের বন্ধন ।।



No comments:

Post a Comment