Tuesday, March 6, 2018

নতুন অভিযাত্রী ও জীবন দর্শন

নতুন অভিযাত্রী ও জীবন দর্শন
লেখনিতে : হিমু

এসেছ যারা নতুনযাত্রী এসেছ আমাদের প্রাঙ্গনে ,
প্রানের স্পন্দনে স্বাগত তোমায় আমাদের এ অঙ্গনে ।
এসেছ তোমরা এই মহা-বিদ‍্যালয়ের দুয়ারে ,
ক্লান্তিভরা ভীতু চক্ষু থাকুক মোদের অন্তরে ।

বড় ভাইয়ের অধিকার ফলাইবো না আজ,
রাখিব না তোদের শোকডোরে,
শুধু ভালোবাসা দিয়ে ,
থাকিবো তোদের মন কুঠিরে ।

কান্তিভরা জীর্ণ দেহ থাকবে মোদের মনে,
হবে হয়তো আবার দেখা কভু শুভ ক্ষনে,
হয়তো সেদিন থাকবে না'ক তোদের শীত কাঁপানো দেহ,
জীর্ন শীর্ন খালি মস্তকে থাকবে না'ক কেহ।

সব থাকিতে উদ্বাস্তু হবিনা তোরা যখন,
বকুল ফুলের জয়মাল‍্য থাকবে গলে তখন,
বুক পাঁজরে কষ্ট তোদের বুঝি ভাইরে বুঝি ,
তোদের মাঝে আগামীর বাংলা বারে বারে খুজি ।

এই ভাবে তোরা শিখে যা ভাই জীবন দর্শন,
তোদের দ্বারায় হবেই হবে এই বাংলার বিবর্তন,
আয় রে ভাই এক হয়ে আজ গাইবো মানবতার গান,
আকাশভেদী আওয়াজ তুলি মানুষ মহীয়ান ।

বার মাস ,যে মুসাফির থাকে রাস্তার পরে,
দিন কাটে তার শীর্ন  গাত্রে ,কভু অনাহারে,
চল না ভাই একটি দিন কষ্ট করে তাদের দুঃখ বুঝি,
বিলুপ্ত হওয়ার মানবতার অস্তিত্ব চল খুজি ।

একটি দিনে হাজার দিনের উপদেশ পেলি যখন,
চান্স হবে কি ভেবে খারাপ করিস কেন মন ?
মানুষ হতে গেলে বিশ্ববিদ্যালয় পড়া লাগবে,
এমন কথা কবে,কখন,কে তোদের বলেছে ?

ক্ষুদিরাম তো মহান মানুষ ,আস্তা কুড়ের ছেলে,
রবীন্দ্রনাথ হওয়া যায় কোন বিশ্ববিদ্যালয় পেরুলে ?
  বিশ্বজুড়া মর্মবানী শিখবি তোরা শিখবি ,
অপ্রাপ্তির বেদনা নিয়ে আজীবন কেন ধুকবি ?

লোক বলুক ,পারিস না তুই,কি জাত যাবে তোর ?
,মনে রাখিস ,রাত পোহালে আসে রঙিন ভোর ।
বিশ্বজোড়া প্রতিযোগিতায় শিখিস মানবতা,
সকাল বেলার ভোরের মত হোক তোর উদারতা ।।



No comments:

Post a Comment