ওঠেছে প্রলয়,লেগেছে দোলা,
বিজয় কাব্যের দোয়ার খোলা,
তুমি বিস্ময়, করি চিৎকার,
জয় দানিতে,তুমি চির ভাস্বর ।
বিজয় কাব্যের দোয়ার খোলা,
তুমি বিস্ময়, করি চিৎকার,
জয় দানিতে,তুমি চির ভাস্বর ।
সবুজ তারুণ্যের মাঝে তুমি রক্তমাখা সূর্য,
তুমি দাবালনের গলিত লাভা,সব ভয় তুচ্ছ,
তরকাসম উদিত হও তোমার আকাশে,
মিটি মিটি ভালবাসা ভাগ হোক সারাদেশে ।
তুমি দাবালনের গলিত লাভা,সব ভয় তুচ্ছ,
তরকাসম উদিত হও তোমার আকাশে,
মিটি মিটি ভালবাসা ভাগ হোক সারাদেশে ।
ভাগ হওয়া দেশ এক হোক ক্রিকেটে,
যেমনি সব নদী স্রোত সাগরে মিশেছে,
বাস্তবতার কন্টক পথের প্রতি পদাঙ্কে,
দেশাত্মবোধ ছড়াক স্বার্থবিহীন একই আবেগে।
যেমনি সব নদী স্রোত সাগরে মিশেছে,
বাস্তবতার কন্টক পথের প্রতি পদাঙ্কে,
দেশাত্মবোধ ছড়াক স্বার্থবিহীন একই আবেগে।
রাতের অভিসারে প্রেমের মত,
মিছে হোক নিরেট বাস্তবতা,
সে সুধা মিশ্রিত অমৃত পিয়ে,
দেশপ্রেমে জাগুক অস্থিমজ্জা।
মিছে হোক নিরেট বাস্তবতা,
সে সুধা মিশ্রিত অমৃত পিয়ে,
দেশপ্রেমে জাগুক অস্থিমজ্জা।
অস্থিমজ্জার জাগরনে হোক তব বিপ্লব,
একতার সম্মিলিত মঞ্চে থাক সব অনুতাপ,
এসো বাংলার ঘরে ভালোবাসা বিলি,
বাংলা গড়ার কারিগর হয়ে বাংলাকে গড়ি।
একতার সম্মিলিত মঞ্চে থাক সব অনুতাপ,
এসো বাংলার ঘরে ভালোবাসা বিলি,
বাংলা গড়ার কারিগর হয়ে বাংলাকে গড়ি।
___________আসাদুল্লাহ হিমু
No comments:
Post a Comment