Monday, August 27, 2018

কবিতা ঃ প্রেম


আসাদুল্লাহ হিমু

শেষ হয়েও কিছু কথা থেকে যায়,
সেটি প্রেম,সেটি শুধু প্রণয়,
কল্পলোকের অচিন গলিতে নিরন্তর সে আকুতি,
চিও মাঝে,মনবীনা বাজে, হয়ে সুখ -গীতি।
রোমাঞ্চ সে তো তৃষ্ণার জল,জীবন যুদ্ধের রশদ,
বদ্ধুর পথে,কন্টক ভরা ক্লেশে,করে তব আশোক।
নির্জনে,রচিয়া সেই কাব্যখানি,
কাটে কত দ্বিপ্রহর কাধে নিয়ে গ্লানি।
বিলিয়ে বিলিয়ে শূন্য হয় না সে আকুতি,
যত টানিবে বাড়িবে তাহার ব্যাপ্তি,
তারুণ্যের অনন্ত যৌবন তাহাতেই,
শতবর্ষীও তরুণ হয় সেই আলোতে।

No comments:

Post a Comment