Monday, March 12, 2018

বিদ্ধস্ত বিমান তার প্রেক্ষিতে মৃত্যু শোক

শিরোনাম : শোক (নেপালে ত্রিভূবন বিমানবন্দরের পাশে নিহতদের স্বরনে )

হয়তো স্বপ্ন ছিলো তাদের শরীর, নীরবে
এভারেস্টের পাদদেশে  হিম হবে,
প্লেনের জানালার পাশে বসে,
স্বপ্নীল তুলারূপ  মেঘের সাথী হবে ।

হয়তো  ছিটবেল্ট টা বুকে বেধে ভেবেছিলো,
এতটুকুই তো পথ ,নিমিষেই পৌচ্ছে যাবো ।
বিমানবালা ,শুকনো খাবার ,ট্রে হাতে ,বললেন খাবেন স‍্যার ?
তখনি মৃদু হেঁসে,ভদ্রতায়, নো থ‍্যাংস,আপাতত থাক ।

পাইলট,কানে ইয়ারফোন লাগিয়ে,সতর্ক চিত্তে,বলেছিলো
ইউ ,এস ,বাংলা,  কল্টোলার, রানওয়ে ট‍্যাকিং প্লিজ,
দুইটি শিশু হয়তো ততক্ষণে জিজ্ঞাসিলো, বাবা নিচের মানুষগুলো পিঁপড়ার মতো কেনো ?
দূর হতে পথ,ঘাট,নদীসব সাপ মনে হয় যেন ।

পরস্পর কাঁধে মাথা রেখে,প্রেমিক বলেছিলো,
আকাশটা দেখ আজ কত কাছে,এমনি মরনে ও এই হাত রেখো মোর বুকে ।
পড়া শেষে,বাড়ি ফিরবার স্বপ্নে বিভোর নেপালি থাপা,
চিত্তে তাহার,মা,মাটি,মানুষ,গ্রাম পাহাড়ের অব‍্যক্ত ভালোবাসা ।
সদ‍্য বিবাহিত, মধু চন্দ্রিমা প্রত‍্যাশী
বলেছিলো,প্রনয় সাগরে চলো ডুব দিয়ে আসি
ব‍্যস্ততায় কতদিন স্পর্শ করিনি পরস্পর কায়া,হয়নি নিভৃতে,একাকিত্বে, নির্জনে ,সে পাওয়া
এ প্রবাসে, ক্ষনিক পরবাসে,বুকমাঝে,হরষে জমে আছে, অজস্র মায়া ।

বস বলেছে ,প্রমোশন টা হয়ে যাবে
অ্যা প্রমোশন, আবার নেপালেও ট্রিট,মশাই ভাবা যায় ?
রথ ও দেখা হবে ,সাথে কলা বেচাও চলবে,

হি হি ,আপনি ,নিশ্চয়ই এসেছেন,কাটাতে উইকেন্ড ?

চটপট উওর,প্রফ শেষ,ভাবলাম ঘুরে আসি,
এভারেস্ট, বরফের দেশ,সেখানে বরফে ভাসি ।
মুচকি হেসে ,ক্ষনিক ভেবে,পরক্ষনে,বললেন,,তুমি হবু ডাক্তার, বেশ বেশ বেশ,তোমাদের দ্বারা ধন‍্য হবে দেশ ।

 সহসা তাকিয়ে এক মহিলা, এসকিউজ মি,
 কনকনে ঠাণ্ডার মাঝে,
 হাইপোথার্মিয়া,হওয়ার চান্স কি আছে ?
আমার কিন্ত হাঁপানিও বাধে,
ওখানে কি  ইনহিলার যত্র তত্র বিকে ?

'কিপ মি অন ইয়োর প্রেয়ার,
কামিং ব‍্যাগ আফটার ফিউ ডেইস লেটার, "
বলে ফেসবুক দেয়ালে,প্লেলেনের এক কোনে
আনমনে খেয়ালে,আঁকিছে স্বপ্ন, একজন নির্জনে ।

সহসা হঠাৎ, আগুনের কুন্ডলি ,প্লেনের পাখায়,
ভুপাতিত  হয়ে সারাদেহ ঝাকায়,
ছড়িয়ে পড়ে সে আগুন,অতঃপর
,ধূয়া কুন্ডলী মাঝে প্রবল চিৎকার,
তখনি কুর্নকুহর বিদীর্ণ করে অসহায় হাহাকার ।
পূজ্ঞীভূত স্বপ্নের হইলো ইতি,
মৃত্যু কেড়ে নিলো সকল প্রতিশ্রুতি ।





লেখক ;হিমু


No comments:

Post a Comment