Tuesday, March 13, 2018

অভিলাষ


শিরোনাম :অভিলাষ
লেখনিতে : হিমু

মায়ের মুখ থেকে শোনা মামাদের লেখা,
গোপনে নির্জনে দেখিয়াছি বাবার কবিতা ।
তাদের লেখা কবিতা গুলো অনেক আবেগ ভরা,
আমি কেন পারিনা, এ প্রশ্ন করে মোরে তাড়া ।
তৃতীয় শ্রেনীতে পড়ি আমি যখন,
ধরলাম তখন কবিতা লেখার কলম।
লিখলাম আমি রেজাল্ট কবিতা,
বুঝলাম তাতে নেই প্রাঞ্জলতা ।
কবিতার মাঝে ঢেলে দিলাম আমার শত আবেগ,
আমার কবিতা নিঃশ্বাস হয়ে ভিরল আমার স্বদেশ ।
সর্বকনিষ্ট হিসেবে লেখা ছাপল উদ্দীপনে,
আমার অক্ষি ভিজল সুখের ক্রন্দনে,
সেখান থেকে চলছে লেখালেখি জীবন,
ফুটিয়ে তুলতে ব‍্যাকুল আমি হাসি, আনন্দ,ক্রন্দন ।

হঠাৎ করে নিন্দুকের কথা শুনলাম আমি আজ,
দুঃখ নিয়ে বসলাম লিখতে আমার অভিলাষ,
কাব্য মঞ্চে গাইতে চাইগো আমি,নতুন কাব‍্যগান,
নতুন ধারা সংযোজনে সদা আকুল প্রাণ ।

নিন্দুক তোমার নিন্দা তবুও মাথা পেতে নেব,
শ্রদ্ধার সাথে সবকিছুর জবাব দিয়ে যাব,
কাব্য নিয়ে খেলি সদা,নইকো কাব‍্য চোর,
উচ্চারিব গরল বানী,মারবে তুমি দ্রৌড় ।
ব‍্যঙ্গ কর,হাস‍্য কর,মোর জাত নাহি যায়,
আপন ভূবন সাজাব আমি আপন মহীমায় ।

নজরুলের মত শোনাব কখনো বজ্জ্বধ্বনী,
রবীন্দ্রেরের মত ছড়াব আমি অমেয় প্রেমের বানী ।
জসীম উদদীনের গ্রামের ছেলে থাকব চিরকাল,
জীবনানন্দের রূপসী বা‌ংলায় উড়াব আমার পাল ।
ওরচতের মত আমি প্রকৃতির কবি হব,
তোমার মুখের সাবাশ ধ্বনি অন্তরে বাজাইব ।


No comments:

Post a Comment