Wednesday, October 11, 2017

শিরোনাম :মধুমতি ও আমরা

শিরোনাম :মধুমতি ও আমরা
  হিমু

আজ গেছিলাম
মধুমতির পাড়ে,
 ছোট্ট কাঁকড়ার বাসা গেছে,
নদীর জলে ভরে ।

পাটখেতেরি পাঠ গুলো ,
সব যাচ্ছে তবে মরে ,
সমীরন এর মাতলামিতে,
 তৃন গুলো উঠল নড়ে নড়ে ।
সূর্য মামা ক্লান্ত হয়ে
কালো মেঘের আড়ে ।
নদীর জুয়ার পাগলা হয়ে ,
আছড়ে নদীর তীরে ।
জেলেরা তাই  জাল ফেলেছে,
স্রোতের তালে ।
স্রোতসিনীর মাতলামিতে,
 মাছ গুলো আজ জালে ।

ছোট্ট একটি গ্রাম‍্য মেয়ে
আসল খোলা চুলে,
বৃষ্টি ভেজা বুলবুলিটা ,
নাচল তালে তালে ।
নৌকা গুলো সযতনে ,
নদীর ধারে বাধা ,
বজ্রডাকের আলোকছটায় ,
চোখে লাগল ধাঁধা ।

No comments:

Post a Comment