Wednesday, October 11, 2017

কোথায় সাম‍্য ?

কোথায় সাম‍্য ?
লেখনিতে : হিমু

আজিকার বাংলায় সবুজ স্বপ্ন
 আকিবুকি করে,
তিমির রাত্রি, গহীন অরন্যে
তরুনেরা পথ ধরে ।

সুশীল সমাজ,সুশীল জনেরা
প্রগতির মন্ত্র বিলায় ।
দল মতের বাগড়া পেরিয়ে
তারুন‍্য কথা কয় ।

জাগরিত বাংলার ধমনীতে ,
বিশুদ্ধ রুধির ভরা ।
সেই বাংলার ,ছাএ সমাজ,
স্রোতের উজান ধারা ।

সেই সমাজে,সেই আলোতে,
কেন কোটা ভরা ?
মানুষ আমরা এক তবে,
একদেশে কেন নই ?

প্রতিবন্ধী কোটা ছাড়া
অন‍্য কোটা সব,
বাংলার বুকে বিধে,
হয়ে অভিশাপ ।

প্রগতির মন্ত্রে,মিথ্যা  বুলিতে
এ কেমন সাম‍্য !
মিথ্যা আবেগে,নির্বাক স্রোতে,
রচিছি কি অসাড় অরন্য ?


No comments:

Post a Comment