Thursday, June 18, 2026

আলোকবর্ষ দূরত্বে মাপা

 আলোকবর্ষ দূরত্বে মাপা / আসাদুল্লাহ হিমু / লেখনকাল : ২০২১ 


 তুমি মুক্ত আকাশে জ্বলজ্বলে সফেদ ধ্রুবতারা,

হয়তো আমি সপ্তশি মন্ডলের  অন্য আলোক-ধারা। 

,তোমার আমার চিন্তা দূরত্ব  আলোকবর্ষে মাপা, 

তবুও  অমোঘ টানে, গ্যালাস্কিতেই   থাকা। 

আমি যদি হই সূর্য , তুমি প্রস্কিমা সন্টিরিও ;

আমি যদি  হই পাহাড়, তুমি হও সমুদ্র, 

আমি চাইলে সকাল , তোমার বুকে  সন্ধ্যা,

তোমার  আকাশ  নীল হলে আমার আকাশ কালো, তোমার চোখে নামলে বর্ষা, আমার বুকে ধূলো। 


আমি যদি হই অক্ষাংশ,  তুমি হও দ্রাঘিমা

তবুও  সে সম্পর্ক কেন জানি প্রমাণ  সময়ে মাপা,

হয়তো বোধহয় প্রতিপাদ দূরত্ব একই হবে।

স্বপ্ন দূরত্ব  মিলে কী সেখানে এসে ? না! 

তুমি মুক্ত আকাশে জ্বলজ্বলে সফেদ ধ্রুবতারা,

হয়তো আমি সপ্তশি মন্ডলের  অন্য আলোক ধারা,

তোমার আমার চিন্তা দূরত্ব  আলোকবর্ষে মাপা,

 তবুও  অমোঘ টানে  গ্যালাস্কিতেই   থাকা,


যদি কখনো দ্রাঘিমা রেখা অক্ষাংশে মিশে,

 কখনো পাহাড়  ঝর্না যদি সাগরের  দিকে ছুটে, 

যদি মানচিত্র  খুঁড়ে  প্রতিপাদ দূরত্ব ভেদ করতে পারো, কিংবা  মাল্টিভার্স থিউরি  যদি সত্য হয় তুমি আবার ফিরে এসো ; হয়তো সেদিন বিগব্যাঙ থিউরি আবার লিখে নতুন বিস্ফোরণ হবে,আলোকবর্ষ দূরত্ব  ঘুচিয়ে নতুন  পৃথিবীর নব-জন্ম হবে,সেখানেই জীবনানন্দের হাঁস হয়ে ঘুঙুর বাজবে পা'য়,তুমি নাহয় হবে বনলতা সেখানেই।


No comments:

Post a Comment