শিরোনাম : গন্ধরাজ
লেখনিতে : হিমু
ও মোর গন্ধরাজ, অভিমানের নেত্র রেখো না খুলে,
নির্বাক আমি,নিস্তেজ, নিঃসঙ্গ তুমি বিহনে,
তোমার প্রেমের পঞ্চমী সুর বাজিও নিরবে,
হয়তোবা হবে দেখা কোন এক নিশীথে
সেই নিশীথে বাতায়ন খানি রাখবো আমি খুলে,
সহস্র তারা,শশী,চম্মুন আঁকিবে তোমার কপালে ।
তারকারাজির একটি তারাকে রাখিও তোমার বক্ষে,
সহস্র সাগরের হিল্লোল উঠবে তোমার লোহিত ওষ্ঠে ।
সেই ওষ্ঠের মধুর ধ্বনিতে বাজিবে ঝর্নার ঝংকার,
বুনো ঘাস ফুল সাজিবে হয়ে তোমার উপহার
শত ঘাসের একটি ঘাসকে রেখ তুমি গোপনে,
নিরব,নিভৃতে, নিশীতে তোমারি স্বপনে,
সেই স্বপনের বিস্তৃতি হোক অযুথ নিযুত কোটি বছর,
ভালোবাসা হয়ে ছড়িয়ে পড়ুক দেশ দেশান্তর ।

No comments:
Post a Comment