Wednesday, March 21, 2018

তরুন সমাজ

তরুন সমাজ

বিধবে বুকে বুলেট মোদের পাব নাক ভয়,
বাংলা শুধু মোদের ,মোরা এই বাংলার
এই বাংলায় বৈষম্য আসবে নেমে যখন
তরুন সমাজ ধরে হাল, উড়াবে বিজয় কেতন
আমার ভাইয়ের একটু রক্ত পড়ে যদি ঘাসে,
অন্য সবাই উঠবে জ্বলে সূর্যসম তেঁজে
ক্ষুদিরাম আর প্রীতিলতা আসবে ফিরে আবার,
বৈষম্যহীন সমাজ হবে তোমার আমার সবার
তারুন্য শক্তিতে,নব আলোকে, বৈষম্য থাকবে ত্রাসে,
বাংলার প্রতি ভালবাসা,থাকবে প্রতি নিঃশ্বাসে ।


_______________হিমু




No comments:

Post a Comment