একাকিত্ব
লেখনিতে : হিমু
মৃত্যু আসিবে মানব দুয়ারে,
সারা দেহ মন ঘিরি,
নিথর দেহ কবরে লুড়াইবে,
যেতে সব ছাড়ি ।
ধন-সম্পদ,খ্যাতি যশ মান
থাকিবে সবি ভূধরে,
শুধু তিন হাত জমিন,শুধু আপনার,
রাখিবে ঢাকি সাদরে ।
মুনকার,নাকির,জিজ্ঞেসিবে
"মান রব্বুকা,মান দিনউকা"
আমি পাপি নাহি জানি,
কি উওর দিব সেথা ।
সারা দেহমন সিক্ত থাকিবে
ভয়ে আর ত্রাসে,
সে জ্বলজ্বলে মুখ দেখে,
চিনবো কি মোর নবীকে ?
যদি নাহি পারি,মুনকার নাকীর,
আঘাত হানিবে দান্ডার,
সে আযাব জানিবে পশু পাখি ,
শুনিয়া মোর চিৎকার ।
সোনার শরীরে বিষাক্ত সর্প ,
বারে বারে দংশিবে,
সেই শাস্তি মোর কিয়ামত অবধি,
অবিরত চলিবে ।
আমি জানি, আমি পাপি তাপি,
করি নি কোন পূণ্যি
শুধু দয়া যাচি,নিরবে নিভৃতে আজি,
করিও ক্ষমায় ধন্য ।
সে নিরব জগতে ,
আমি রহিবো একা,
শুধু প্রার্থনা করি
,প্রভু দিওনা মোরে সাজা ।
লেখনিতে : হিমু
মৃত্যু আসিবে মানব দুয়ারে,
সারা দেহ মন ঘিরি,
নিথর দেহ কবরে লুড়াইবে,
যেতে সব ছাড়ি ।
ধন-সম্পদ,খ্যাতি যশ মান
থাকিবে সবি ভূধরে,
শুধু তিন হাত জমিন,শুধু আপনার,
রাখিবে ঢাকি সাদরে ।
মুনকার,নাকির,জিজ্ঞেসিবে
"মান রব্বুকা,মান দিনউকা"
আমি পাপি নাহি জানি,
কি উওর দিব সেথা ।
সারা দেহমন সিক্ত থাকিবে
ভয়ে আর ত্রাসে,
সে জ্বলজ্বলে মুখ দেখে,
চিনবো কি মোর নবীকে ?
যদি নাহি পারি,মুনকার নাকীর,
আঘাত হানিবে দান্ডার,
সে আযাব জানিবে পশু পাখি ,
শুনিয়া মোর চিৎকার ।
সোনার শরীরে বিষাক্ত সর্প ,
বারে বারে দংশিবে,
সেই শাস্তি মোর কিয়ামত অবধি,
অবিরত চলিবে ।
আমি জানি, আমি পাপি তাপি,
করি নি কোন পূণ্যি
শুধু দয়া যাচি,নিরবে নিভৃতে আজি,
করিও ক্ষমায় ধন্য ।
সে নিরব জগতে ,
আমি রহিবো একা,
শুধু প্রার্থনা করি
,প্রভু দিওনা মোরে সাজা ।
No comments:
Post a Comment