শিরোনাম : কোটা চাই না
লেখনিতে : আসাদুল্লাহ হিমু
একটু যদি আকাশপাতে চাইতে তুমি ভাই,
নীলকুঠিরের নীলাম্বরী থাকতো তোমার পায়,
রিক্ত শূন্য আকাশ জুড়ে থাকতো তারা ভরা,
দীপ্ত আলোক বারে বারে করতো রঙিন ধরা ।
মুক্ত হস্তে,উদার প্রান্তে, উড়তো তোমার নিশান,
বিশ্বভূবন নতজানুয় দিত তোমায় সন্মান ।
বীর বাঙালি, মোছ গ্লানি, উচ্চশিরে দাড়াও ,
নবারুণ হয়ে, নবীনপ্রাতে তোমার জ্যোতি ঠিকরাও ।
হাজার কোটি,নবীন প্রান এক হয়ে যদি বলো,
ঘুচবে নীশিত,টুটবে গ্লানি, জ্বলবে শুধু আলো ,
বারে বারে নচিকেতা আসবে ফিরে ফিরে,
অসাম্য নামক জোঁকটাকে মারবে অনাহারে ।
কোটা নামক গলার কাটা থাকে যদি বাংলায়,
ক্ষুদপিপাশায় থাকবে জাতি ,মরবে যন্ত্রণায় ।
বারে বারে বিষকাটা বিধবে জাতির গাত্রে,
উন্নয়নের মায়াকান্না থাকবে শুধু নেত্রে ।

No comments:
Post a Comment