শিরোনাম : অলীক কাহিনী ।
সজ্জিত,অঙ্কিত, গঠিত স্বপনে,
মাতিছি,হেটেছি দক্ষিনা পবনে,
ক্লান্তভরা,জরাধরা,জীর্ন,ভূবন
পুলকিত,চন্দ্রিমায়,নিশিত সম্মোহন ।
মাতিছি,হেটেছি দক্ষিনা পবনে,
ক্লান্তভরা,জরাধরা,জীর্ন,ভূবন
পুলকিত,চন্দ্রিমায়,নিশিত সম্মোহন ।
সরোবর তটে আছড়ে,কল্লোল,হিল্লোল,
মন মাঝে,বহিছে,অসীম উতরোল,
ডাকে পাখি,একাএকি,শিমুল অযুত্থে
বনফুল, বনমাঝে,বাতাসে,নাচিছে ।
মন মাঝে,বহিছে,অসীম উতরোল,
ডাকে পাখি,একাএকি,শিমুল অযুত্থে
বনফুল, বনমাঝে,বাতাসে,নাচিছে ।
চর্চিত,চিহ্নিত, চাহনির,চিত্তে
মনমাঝি,নাহি আজি,শৃঙ্খলিত বৃত্তে,
তিতিয়া,তিথির, তৃষ্ণার্ত, তিতিক্ষায়,
বাড়িলো,ব্যাপ্তি, বর্ধিত,বাসনায় ।
মনমাঝি,নাহি আজি,শৃঙ্খলিত বৃত্তে,
তিতিয়া,তিথির, তৃষ্ণার্ত, তিতিক্ষায়,
বাড়িলো,ব্যাপ্তি, বর্ধিত,বাসনায় ।
বাসনার,রসনায়,বাড়িয়ে রসদ,
মনমাঝে, আনমনে,এসেছে, শরৎ,
শরতের, সজ্জিত, অখন্ড,আকাশে,
প্রলয়, প্লাবণ,প্রানের,উচ্ছাসে ।
মনমাঝে, আনমনে,এসেছে, শরৎ,
শরতের, সজ্জিত, অখন্ড,আকাশে,
প্রলয়, প্লাবণ,প্রানের,উচ্ছাসে ।
উচ্ছ্বসিত, উন্মমনা,উন্মত্ত,উন্মেষে,
মেঘেঢাকা,সূর্যের, জ্যোতি,লাগিগো চোঁখে ।
দিনশেষে, নিজদেশে,নিশীথ আসে,
প্রারম্ভে,সেঁজুতি, যুঁথি,কামিনী সাজে ।
মেঘেঢাকা,সূর্যের, জ্যোতি,লাগিগো চোঁখে ।
দিনশেষে, নিজদেশে,নিশীথ আসে,
প্রারম্ভে,সেঁজুতি, যুঁথি,কামিনী সাজে ।
উদ্বেল,উদ্বত,ঊর্মিল,ঊর্মি
নিস্তব্ধ, নিশীথে,নিস্তেজ তন্বী,
ত্বরা ভরা,ক্ষুরধার,নদী সংগমে,
সুনামি বহে, সরোবরে, হৃদকম্পনে।
নিস্তব্ধ, নিশীথে,নিস্তেজ তন্বী,
ত্বরা ভরা,ক্ষুরধার,নদী সংগমে,
সুনামি বহে, সরোবরে, হৃদকম্পনে।
চর্চিত,সচকিত, অনন্ত,রূপকথায়,
মন মাতিছে,মত্তের অসীম পূর্নতায়,
কলমে,আনমনে, ছন্দের ঝংকার,
করেছি,,ভাবনার সাথে, কল্পিত সংসার ।
মন মাতিছে,মত্তের অসীম পূর্নতায়,
কলমে,আনমনে, ছন্দের ঝংকার,
করেছি,,ভাবনার সাথে, কল্পিত সংসার ।
No comments:
Post a Comment