Wednesday, March 21, 2018

শাস্তি

শাস্তি
তুমি পাবে না আমায়,
সে অধিকার তুমি হারিয়েছো,
জানি তাতে কিছু হবেও না তোমার,
কেননা তুমি আমার গভীরতাকে ছুঁতে পারো নি ।
ছলনা করবো আমি,
তবুও কিছু বলার থাকবে না তোমার,
ব‍্যঙ্গ করে হাসবো ,তবুও চুপ থাকতে হবে,
কেননা অধিকারের অংশে আমি চিতা জ্বালিয়েছি ।
পারবে না মুছতে সে ক্ষত,
তোমার শীতল কথার বরোলিন দিয়েও,
কেননা বরোলিন মাখাতে অনন্ত যে স্পর্শ লাগে,
সেই স্পর্শের ক্ষমতাটুকুন ও কেড়ে নিয়েছি ।
আমার অভিমান তোমার কাছে পান্তাভাত,
জানোনা তো কখনো আমি হিমালয়সম দৃঢ় হতে পারি,
সূর্যকে টেনে এনে ফেললে ও সে বরফ গলবে না,
তোমার সূর্যসম তেজ আমাকে হিমাঙ্কের নিচে যেতে বাধ‍্য করেছে ।
তোমার ক্রন্দন মাখা চোখ,
আমার স্নায়ুকে স্পর্শ করতে পারবে না,
কেননা ডপোমিন কে বলেছি ,সে আর নিঃসরিত হবে না,
নিকোড্রাফরিন কথা দিয়েছে,সে ও আর ঝরবে না,অঝরে ।
দাঁত থাকলে সে মর্ম বুঝলে না,
খাওয়ার বেলায় ভাঙা অংশটুকু অনুভব করবে,
অনুভব করবে,বুঝবে, জেদের থেকে প্রনয় বড়ো,
তুমি চাইলে ও আজ আমি বুঝতে চাইনি,চায়বো ও না ।
জানি,ডাক দিতে দিতে ক্লান্ত তুমি,
তবুও আমি শুনিনি,সে রাতে ঘুমানোর চেষ্টা ও করিনি,
কারন আমি, জানি, তুমি পারবে না,পারতে ও না,
আমার মত সহ‍্য করে,আমাকে হার মানাতে ।
তোমাকে কাঁদতেই হবে,
কেননা আমি অজস্র সুযোগ দিয়েছি,
বুঝিয়েছি সৌজন্যবোধ হতে,ভেবেছো সেটা দুর্বলতা,
ক্লান্তভরা,জীর্ন, ঘুমহীন শরীর নিয়ে ভাবতেই হবে সেটা |
হিমু

No comments:

Post a Comment