Wednesday, March 21, 2018

অনুভূতি ভোঁতা হয়ে গেছে,

অনুভূতি ভোঁতা হয়ে গেছে,
সহ‍্য করতে পারছিলাম না খেলার মাঝামাঝি সময়ে যখন গ‍্যালারির ওরা নাগিন ড‍্যাস্ন দিচ্ছিলো । এরি মধ্যে ক‍্যামেরাম‍্যান ইচ্ছা প্রনোদিত ভাবে লেস্ন ফেললেন মুশির উপর । তার বিবর্ন চেহারা ততক্ষণে সবাই দেখছি । হঠাৎ সুক্ষ্ম প্রতিশোধ নিতে ক‍্যামেরাম‍্যান ক‍্যামেরা ফিরালেন কমেন্টি বস্কে । কমিনট্রেটর তখনি ম‍্যাইক্রো ফোন ছেড়ে ন‍্যাগিন ড‍্যাস্ন দিলো । এটি অবশ্যই মুশফিক এর উপর প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা ছিলো । যে বোকা সে ও বুঝবে ।
তখনি ভেবেছি আমার দল জবাব দিতে পারবে এ অপমানের । কিছুক্ষনের মধ্যে রহিত আউট হলো । ভাবলাম নাগিন রিভেঞ্জ হবে । তা আর হলো কই ?
ম‍্যাচ শুরুতে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ঝগড়াটার ক‍্যাপশন ছিলো "little drama in field"...বাংলাদেশ প্রতিবাদ করলে হয় সেটা ড্রামা !
আই সি সি ক্রিকেট কাউন্সিলের ব‍্যানারে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল চলছে তা কে বলবে ?
আই,পি,এল এর সময় সকল আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে সেটায় দোষ হয় না কারন আই,সি,সি কে ডোনেশন দিয়ে থাকে তারা বেশি ।
বাংলাদেশের দুর্নাম করার অন্তরালে ছিলো কূট চাল,কজন বুঝেছে সেটা ? সিংহলের টিকিট কাটা দর্শকদের তাদের দলে নেওয়ার ফন্দি নয়কি এটি ?কোবরা ইস‍্যু করে গ‍্যালারি গরম রেখেছে তারা এটায় ছিলো মূল কাহিনী ।
ক্রিকেট সম্রাজ‍্যের আরও দুইটি দল আছে যারা এই জগতের ক্ষমতাকে একক হস্থে কুক্ষিগত করতে প্রস্তুত । তারা হলো অস্ট্রেলিয়া আর ইংল‍্যান্ড । তারা চায় না অন‍্য কেউ স্বমহিমায় উজ্জ্বল হোক । নতুন এফ ,টি, পির পূর্বে ইংল্যান্ডে দশবছরের জন্য বাংলাদেশ ট‍্যুরে না আসার পরিকল্পনা এটেছিলো । আর অস্ট্রেলিয়া ভালো বোলার দেখলে তাকে মেলবোর্নে টেস্ট করতে নিয়ে যায় কিমবা ইন্ডিয়ার ধর্মশালায় যেতে বাধ্য করে । যাইহোক শোষকের হাতে ক্ষমতা কুক্ষিগত থাকে আর আপনি প্রতিবাদ করলে হবেন বেয়াদব না হয় ড্রামাকারী ।
চাপা পড়ে যাবে আঁশির দশকে ইন্ডিয়ার মাঠ ছাড়ায় ইতিহাস । কমেন্টি বস্কে পক্ষপাতদুষ্ট গাভাস্কার এর কথা ও চলবে বরাংবার, সাথে নাগিন নাচ ও ।
কারন দিনশেষে তারাই বিজয়ী । আর বিজরী রা ইতিহাস লিখে । হিটলার বিজয়ী হইলেও তাই করতো ।
ভবিষ্যতে মানুষ শুধু স্ট‍্যাট দেখবে । দেখবে না ইন্ডিয়ার কত ঘাম ঝরেছে জিততে । দেখবে না বাঙালির বুকে কত রক্তক্ষরণ হয়েছে ‌। এই ১৮ ই মার্চ ২৫ শে মার্চ থেকে কম কি ? তখন দেহের মৃত্যু হয়েছে আর আজ স্বপ্নের ।
জানি না স্বপ্নের কখন রেনেসাঁ বা পুনঃজাগরন হবে ।


No comments:

Post a Comment