Wednesday, October 11, 2017

কবিতা ,মার্কেটিং

কবিতা ,মার্কেটিং
লেখক,হিমু
( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ কে উৎসর্গ করে )

হৃদয়ের গভীরের একটি নাম, মার্কেটিং,
অজস্র কবিতার সুন্দর অন্তমিল ।
তোমার অস্তিত্ব সৃষ্টির  আদি হতে,
তুমি আছ দ‍্যুলোক ও ভ‍্যুলোকে ।

সম্পর্ক গড়া তোমার মূলনীতি,
ভোক্তার চাহিদা পূরণ তোমার প্রবৃত্তি ।
মানুষের কল‍্যানে তুমি নিবেদিত প্রান,
দিকে দিকে বাজে তাই তোমারি জয়গান ।

রাজটিকা পরে হোও অমলিন,
সবাইকে কর তুমি তোমার পথে সামিল,
তোমার কোমল হাতে ধর তুমি খড়ক,
সততার পথে থেকে কাপাও নরক ।
 সি,এস আর বাড়িয়ে করো তুমি পূন‍্য,
হিমাংসুর মত আলো বিলাও হে বরেন‍্য ।
উন্নত পন্য পৌচ্ছাও দিকে দিকে
মিশে থাক তুমি মানুষের বিশ্বাসে ।
বৈশ্বিক বানিজ‍্যের দোয়ার দিছ তুমি খুলে,
সংস্কৃতির বিকাশ ঘটছে তোমারি কল‍্যানে ।

পুর্তগিজ শাসন হতে ইংরেজ আমল,
তোমারি বিবর্তন বুঝছি স্বয়ং।
তুমারি তপস‍্যা করিয়াছে যে ভাল,
তার গৃহে বারবার জ্বালিয়াছ তুমি আলো।

সবার কাজ সাঙ্গ হবে ধ্বংসের পরে,
স্রোষ্টার সাথে সম্পর্ক গড়তে লাগবে তবু তোমারে।
যৌবনের রাজটিকা দিলেম তোমার কপালে,
মৃত‍্যূনজয়ীর জয়মাল‍্য থাকুক তোমার গলে ।

No comments:

Post a Comment