Saturday, October 14, 2017

মায়াবিনী জাগো

শিরোনাম : মায়াবিনী জাগো
লেখনিতে : হিমু

সবুজ বনে,ফুলের আন্দোলনে,
মুখরিত পল্লবি বাট তব তরু শিহরনে,
নির্মল ও বাতাসে উড়ায়ে পাল,
চলিছে মাঝি ধরে সুখে হাল,

কৃষক শিশু চলিছে
 কুয়াশা মাড়াইয়ে পায়,
শীতের সকালে কোন রমনী
উঁকি মেরে চায় ?

ওগো দেশ,রূপসী কন্যা,
কি যে তোমার রূপের বন‍্যা,
যতই দেখি জুড়ায় আঁখি,
শুনছো,ওগো নীলিমা তপস্রী ?
ওগো বনহরিণী,শোভাসিনী,
পত্র পল্লবে শোভিত রানী,
তোমার পানে যখন আমি চায়,
উদাস মন,পিঞ্জরে বাধা না পায় ।


ওগো সুখচরা, উঠ সুখে উঠ,
গিরি,কাঞ্চন, পাথার ডাকে,
নীলাভ প্রাতে ।
বজ্র ডাকে,ভুবন নাচে,
উঠো ময়ূরী উঠো,
ময়ূর যাচে ।


জ্বালাও তোমার নব প্রদীপ,
খোল তোমার দুয়ার,
তোমার প্রাচুর্যে ,
মুগ্ধ করো বিশ্বসভার ।

No comments:

Post a Comment