Wednesday, October 11, 2017

প্রভু প্রার্থনা

প্রভু প্রার্থনা
লেখনিতে : হিমু

হৃদয় গহীনে, নিশীত স্বপনে ,
রেখেছি তোমারে,মন মাঝারে ।
হে প্রভু করো মোরে মার্জনা,
সরল পথে রাখিও মোরে এ মম প্রার্থনা ।

অলস আমি নাহি জানি প্রভাত বন্দনা,
দয়া করিবে তুমি হোক তব স্বান্তনা,
জীবন ক্লান্ত,আমি শ্রান্ত,
প্রণয় অনন্ত, তোমার প্রেমে মত্ত,
চাই তোমারি দয়া,
আজীবন তুমি পথ দেখিও হয়ে মোর ছায়া ।


প্রভু মোর ভূবন কে তুমি করো অমর্ত্যলোক,
পৃথিবী রূপ অমরায় নাহি থাকে যেন  দুখ- শোক ।
রুখ প্রভু, হিংসা, অশ্লেষা হানাহানি,
পৃথিবী জুড়ে থাকুক দ‍্যূলোক বানী,
মানুষের মাঝে রাচিও মানবতা,
তোমার অনলে পুড়িও সাম্প্রদায়িকতা ।

পাপী তাপী আমি নাহি জানি বন্দনা,
তবুও তুমি ভালবাসা দিয়ে,কবুল করিও মম প্রার্থনা ।
হে প্রভু ,তুমি  হয়ো মোর ভরষা,
নীশিত রাতে পথ দেখিও,রুক্ষিও বিভীষিকা ।

No comments:

Post a Comment